ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করে রাশিয়া। দুপুরে মস্কো দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে ফেলেছে রুশ সামরিক বাহিনী। ইতোমধ্যে উত্তর ও দক্ষিণ অঞ্চল দিয়ে ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করছে তারা।
বিবিসি জানিয়েছে, বহু মানুষ কিয়েভ ছাড়তে শুরু করেছে। এর ফলে রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। অনেকে বোমা হামলার আশঙ্কায় মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছে। অনেকেই আগেভাগে রুশ হামলার আশঙ্কা করেছিলেন। তবে মস্কোর আগ্রাসনের মাত্রায় তারা বিস্মিত।