ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৫৩ জনের মধ্যে ১৫ জন করোনা পজেটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৩২টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।