অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
এসময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফারহানা জামান রচিত Social Dynamics of Salinity: Problems and Prospectsin Coastal Bangladesh একই বিভাগের ড. আয়েশা সিদ্দিকা ডেইজী রচিত ‘The Sweeper Community in Bangladesh’ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ময়নুল হক রচিত ‘Measuring Democratic Consolidation in Bangladesh’ গ্রন্থ তিনটির মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় গ্রন্থ প্রকাশনা ও পাণ্ডুলিপি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.আবুল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফাকামাল। এ ছাড়াও, আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের গবেষণাধর্মী লেখার ক্ষেত্রে কোয়ান্টিটির দিকে নজর না দিয়ে কোয়ালিটির দিকে মনোযোগ দিতে হবে। আমরা প্রতিনিয়ত লেখছি, আমরা সবার থেকে এগিয়েও আছি। আমাদের আরও সামনে এগিয়ে নিতে হবে।
কোয়ালিটি লেখার আহ্বান করে তিনি বলেন, আমাদের লেখার যেন সাইটেশন বেশি ঘটে, সেদিকে নজর দিতে হবে। আমরা টেক্সটবুক লেখার দিকে গুরুত্ব দিতে হবে। ভবিষ্যেত যেন বেশি বই প্রকাশ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।