অর্থনীতি

এজ ফান্ডের আইপিওর ইউনিট বিওতে প্রেরণ

এজ হাই কোয়ালিটি ইনকাম ফান্ডের (ওপেন-ইন্ড) আইপিও ইউনিট হোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডটির বরাদ্দ পাওয়া ইউনিট ২৮ ফেব্রুয়ারি (সোমবার) হোল্ডারদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বসরের ১৪ ডিসেম্বর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮০৩তম নিয়মিত সভায় এই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা এজ এএমসি ২.৫ কোটি টাকা প্রদান করবে এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত ছিল। আর ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ওই ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এজ এএমসি। ফান্ডটির ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইস্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক।