সারা বাংলা

মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কা, নিহত ১

খুলনায় ট্রাকের ধাক্কায় মো. রাজন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময়ে মোটরসাইকেলটির অপর আরোহী মেহেদী হাসান (২০) গুরতর আহত হন। 

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া মাদরাসার কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকায় যাওয়ার উদ্দেশ্য রাজন ও তার বন্ধু মেহেদী হাসান সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনা অভিমুখে রওনা হন। চাকুন্দিয়া মাদরাসার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সড়কের ওপর ছিটকে পড়ে রাজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মেহেদী। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।