চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় দখল করে গড়ে ওঠা অবৈধ বসতি উচ্ছেদে কঠোর অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। একই সঙ্গে ওই এলাকায় প্রবেশ ও বের হওয়ার বিকল্প সব পথ বন্ধ করে চেক পোস্ট বসিয়ে একটি মাত্র পথ খোলা রাখা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম একথা জানান।
তৌহিদুল ইসলাম জানান, পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে জঙ্গল সলিমপুরে প্রবেশের সব বিকল্প পথ বন্ধ করে দেওয়া হয়েছে। চেক পোস্ট বসিয়ে একটিমাত্র পথ খোলা রাখা হয়েছে। এই চেক পোস্টের মাধ্যমে সলিমপুর ও আলীনগর এলাকায় লাইসেন্সবিহীন সিএনজি অটোরিক্সা চলাচল নিয়ন্ত্রণ, নির্মাণ সামগ্রী ও গ্যাস সিলিন্ডার প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। চেক পোস্টে একজন নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে আইন-শৃংঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
আরো পড়ুন: বিদ্যুৎ ও পানির দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ