সারা বাংলা

ককটেল বিস্ফোরণে ওসিসহ আহত ১০

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ওসিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’