সারা বাংলা

চট্টগ্রামে শিবিরের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের পাচঁলাইশ থানা এলাকায় ঝটিকা মিছিলের চেষ্ঠা করার সময় শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে নগরীর মুরাদপুরের মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন জানান, জামায়াত শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে নাশকতা সৃষ্টির চেষ্ঠা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আট জনকে গ্রেপ্তার করে। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।