যশোরে এরফান ফারাজী হত্যা মামলায় ডিবি পুলিশ মুক্তিযোদ্ধা মঞ্চ পরিষদের যশোর জেলা শাখার সভাপতি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের রায়পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ২২ ডিসেম্বর বিকেলে আব্দুল কাদের ও তৌহিদুলসহ ৫/৬ জন এরফান ফারাজীকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পর থেকে কাদের পলাতক ছিলেন।
ডিবি জানায়, প্রথমিক জিজ্ঞাসাবাদে কাদের জানিয়েছে, এরফান পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেকার ছিল। তাকে চাকরি দেওয়ার জন্য তিনি এরফানের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা নেন। এই টাকা ফেরত চাওয়ায় কাদের ও এরফানের মধ্যে কথাকাটা হয়। এরই জের ধরেই এরফানকে হত্যা করা হয়।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।