আইন ও অপরাধ

তরুণীর আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলো ফায়ার সার্ভিস 

হাতিরঝিলে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত‌্যার চেষ্টা করেন এক তরুণী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধার করে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে ওই তরুণী হাতিরঝিলের একটি ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের লোকজনকে নিয়ে তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণীর কারো সঙ্গে প্রেমের সম্পর্ক আছে। সেটা নিয়ে সমস‌্যা হওয়ায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।