সারা বাংলা

বাসার ভেতরে মিললো হাত-পা বাঁধা লাশ 

চট্টগ্রাম মহানগরের খুলশী থানার কুয়ার পাড় এলাকার একটি বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নাম না জানা ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় বাসিন্দাদের কাঝ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। 

খুলশী থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান জানান, টাইগারপাস কুয়ারপাড় নামক এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে নাম না জানা ব্যক্তির লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনা অনুসন্ধানে কাজ করছে পুলিশ।