সারা বাংলা

চট্টগ্রামে গ্যাস লাইনের আগুন নিভেছে, ক্ষয়ক্ষতি নেই 

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকার পরিবেশ অধিদপ্তর সংলগ্ন গ্যাস লাইনে সংগঠিত আগুন নিভেছে। গ্যাস লাইনের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। 

তবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নেভানো সম্ভব হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে গ্যাস লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।