সারা বাংলা

পদ্মায় ধরা পড়লো ২২ কেজি ওজনের পাঙাশ 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে বাসুদেব হলদারের জালে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে পদ্মা ও যমুনার মোহনায় ধুলশিরা এলাকায় মাছটি ধরা পড়ে। এরপর সকাল সাড়ে ৯টায় দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের কেসমত মোল্লার আড়তে নিয়ে আসলে নিলামে বিক্রি হয় মাছটি। 

মাছটি ৩১ হাজার ৯০০ টাকায় ক্রয় করেছেন দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার চাঁদনী অ‌্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।

মো. চান্দু মোল্লা বলেন, ২২ কেজি ওজনের মাছটি ১ হাজার ৪৫০ টাকা দরে ক্রয় করেছি। এখন বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করছি। কিছু লাভ হলেই বিক্রি করবো।