বিনোদন

আসছে সোহেল রানার ছেলে মাশরুরের সিনেমা

কিংবদন্তি অভিনেতা সোহেল রানার ছেলে মাশরুর পারভেজের দ্বিতীয় সিনেমা ‘গোয়িং হোম’। চলতি মাসে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে এই নির্মাতা জানান।  মাশরুর পারভেজ বলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ১৯ জুন সিনেমাটির শুভ মুক্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত বলা হবে। অনেক যত্ন নিয়ে আমি এ সিনেমাটি বানিয়েছি।

সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, অভিনয়শিল্পীর ব্যাপারে আমি খ্যাতিকে প্রাধান্য দেই না। গল্পের মার-প্যাঁচেই চরিত্রের জন্ম হয়। তাই পুরো স্ক্রিপ্ট হয়ে গেলে বিবেচনা করি কে কোন চরিত্রে ভালো করবে। কার লুক কতটা মানানসই। নায়িকা হিসেবে জেরিকে নিয়েছি। হিরো ফাহিম ফারুক। তিনি এর আগে অভিনয় করেননি। আমি পরিচিত মুখ নিতেই পারতাম কিন্তু আমার মনে হয়েছে, আমি যে গল্প বলতে চাই, তার সঙ্গে ফাহিমই মানানসই। 

‘গোয়িং হোম’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মাশরুর। অন্যান্য চরিত্রে রয়েছেন একঝাঁক নতুন অভিনয়শিল্পী।