অর্থনীতি

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ আজ

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১১২তম ‘ড্র’ আজ সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছ।

জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে, বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ‘ড্র’ অনুষ্ঠিত হবে।

অধিদপ্তর আরও জানায়, সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, ১ লাখ টাকার ২টি, ৫০ হাজার টাকার ২টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে।

আগামী ১ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফল প্রকাশিত হবে।