রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসে আগুন লেগে পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগারগাঁও সিগনালে সকাল সাড়ে ৭টায় পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
জানা গেছে, বাসটিতে প্রথমে ইঞ্জিনের কাছ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এ সময় ভেতরে থাকা লোকজন দ্রুত নেমে আসেন।