প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
লিমা খানম রাইজিংবিডিকে বলেন, দুপুর পৌনে ১ টার দিকে আমরা আগুনের খবর পাই। ৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
পড়ুন: মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন