খেলাধুলা

আলোকস্বল্পতায় তৃতীয় দিন শেষ, ৩৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

:: সংক্ষিপ্ত স্কোর :: বাংলাদেশ ২য় ইনিংস: ১৫৮/৪ (৩৭ ওভার) (পিছিয়ে ৩৫৭ রানে)

ভারত ২য় ইনিংস: ২৮৭/৪ (৬৪ ওভার) বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০ (৪৭.১ ওভার) ভারত ১ম ইনিংস: ৩৭৬/১০ (৯১.২ ওভার)

আলোকস্বল্পতায় ৯.৪ ওভার আগেই তৃতীয় দিনের খেলা শেষ হলো। ৩৭.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ যখন ৪ উইকেটে ১৫৮ তখন আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। অবশ্য আকাশে মেঘ থাকায় গ্রাউন্ডসম্যানরা কাভার নিয়েও প্রস্তুত থাকেন। আম্পায়াররা লাইট মিটার বের করেন।

মেঘের কারণে আলো আরও কমতে থাকে। তখন স্টেডিয়ামের ফ্লাডলাইট জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু আম্পায়াররা খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরে যেতে বলেন। স্থানীয় সময় বিকেল ৪টা ২৪ মিনিটে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা।

ভারতের ছুড়ে দেওয়া ৫১৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে তৃতীয় দিন শেষ করলো। লক্ষ্য থেকে এখনও তারা ৩৫৭ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে পুরো দুইদিন ও ৬ উইকেট।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫১ ও সাকিব আল হাসান ৫ রানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল রোববার চতুর্থদিনে ব্যাট করতে নামবেন।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন জাকির হাসান ও শাদমান ইসলাম। তারা দুজন উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেছিলেন দলীয় সংগ্রহে। যা ছিল ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের প্রথম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এই রানে জাকির ৩৩ ও ৮৬ রানের মাথায় শাদমান ৩৫ করে আউট হওয়ার পর দ্রুত আরও ২টি উইকেট হারায় বাংলাদেশ। ১২৪ রানের মাথায় মুমিনুল ও ১৪৬ রানের মাথায় মুশফিক আউট হন। দুজনেই ১৩টি করে রান করে যান।

প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া অশ্বিন আজ শাদমান, মুমিনুল ও মুশফিককে ফেরান। জাকিরের উইকেটটি নেন বুমরাহ।

২৯৮ দিন পর শান্তর ফিফটি: বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সবশেষ ২০২৩ সালের নভেম্বরে করেছিলেন টেস্ট ফিফটি। সেটাকে অবশ্য পরে সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেনৈ। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেটে করেছিলেন ১০৫ রান।

এরপর গেল ২৯৮ দিনে ১০ ইনিংসে আর কোনো ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ছিল ৩৮ রান।

অবশেষে আজ শনিবার ভারতের বিপক্ষে চীপক টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেলেন শান্ত। ৫৫ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ফিফটি স্পর্শ করেন কাপ্তান। তার ব্যাটে ভর করে ভারতের ছুড়ে দেওয়া বিশাল টার্গেটের ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ। 

অহেতুক শট খেলে ফিরলেন মুশফিক: অশ্বিনের করা ৩৪তম ওভারের তৃতীয় বলে ডিপ মিডউইকেট দিয়ে উড়িয়ে মারলেন মুশফিক। চতুর্থ বলে ডাউন দ্য উইকেটে এসে অহেতুক আবারও ঝুঁকি নিয়ে মিড অফ দিয়ে শট খেললেন। সেখান থাকা লোকেশ রাহুল ডাইভ দিয়ে দারুণ দক্ষতায় বল তালুবন্দি করলেন। আম্পায়ার চেক করে দেখলেন মুশফিকের ক্যাচটি মাটিতে পড়ার আগেই লুফে নিয়েছেন রাহুল। ১১ বল খেলে ১টি চার ও ১ ছক্কায় ১৩ রান করে অশ্বিনের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন মুশফিক। ১ উইকেটে ৮৬ থেকে বাংলাদেশ এখন ৪ উইকেটে ১৪৬!

নতুন ব্যাটসম্যান হিসেবে শান্তর সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

বোল্ড হয়ে ফিরলেন মুমিনুল: শাদমান আউট হওয়ার পর মাঠে নামেন মুমিনুল হক। ব্যাটিংবান্ধব হয়ে ওঠা উইকেটে তিনি ভালো কিছু করবেন সেটা ভেবে হয়তো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু তাদের হতাশ করে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

দলীয় ১২৪ রানের মাথায় অশ্বিনের করা ৩০তম ওভারের শেষ বলটি মুমিনুলের ব্যাটে এজ না হলেও ভেতরে গিয়ে স্ট্যাম্প এলোমেলো করে দেয়। ২৪ বল খেলে ৩ চারে ১২ রান আসে মুমিনুলের ব্যাট থেকে।

অধিনায়ক শান্তর সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এই দুইজন বাংলাদেশের দলীয় সংগ্রহকে কতোদূর টেনে নিতে পারেন দেখার বিষয়।

দুই উইকেট হারিয়ে শতরান পেরিয়ে বাংলাদেশ ভারতের ছুড়ে দেওয়া ৫১৫ রানের টাগের্টে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে শতরান পেরিয়েছে বাংলাদেশ। চা বিরতির পর জাকির হাসান আউট হন ৩৩ রান করে বুমরাহর বলে। এরপর অশ্বিনের বলে ৩৫ রান করে ফিরেন শাদমান ইসলাম। তখন দলীয় রান ছিল ৮৬। সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক টানছেন বাংলাদেশকে। শান্ত ২৬ ও মুমিনুল ৯ রান নিয়ে ব্যাট করছেন।

ফিরলেন শাদমানও: ৮৬ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটলো বাংলাদেশের। এবার ফিরে গেলেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শাদমান ইসলাম। অশ্বিনের করা ২২তম ওভারের তৃতীয় বলটি লিডিং এজ হয়ে শর্ট মিডউইকেটে থাকা শুভমান গিলের তালুবন্দি হয়। এই টেস্টে অশ্বিন এটি প্রথম উইকেট। সেঞ্চুরি হাঁকানো এই অলরাউন্ডারের ঝুলিতে এবার উইকেটও পড়লো। ৬৮ বল খেলে ৩টি চারে ৩৫ রান করে যান শাদমান। নতুন ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগ দিয়েছেন মুমিনুল হক। ভারতের ছুড়ে দেওয়া টার্গেটের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে ৪২৯ রানে।

....................................................................................................এআই

জাকিরের বিদায় শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেছিলেন জাকির হাসান। তবে চা বিরতির পর ইনিংস বেশিদূর টেনে নিতে পারলেন না। বুমরাহর আঘাতে ভাঙল এই সাদমান ইসলামের সঙ্গে তার ৬২ রানের উদ্ধোধনী জুটি।

৩৩ রান করা জাকিরকে স্লিপে যশস্বী জয়সওয়ালের ক্যাচ বানালেন বুমরাহ। নিচু হয়ে আসা ক্যাচটি দারুণভাবে লুফে নিয়েছেন জয়সওয়াল। জয়ের জন্য এখনো ৪৪৭ রান দরকার বাংলাদেশের।

বিনা উইকেটে চা বিরতিতে বাংলাদেশ ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। সাদমান ইসলাম ও জাকির হাসান উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলে ফেলেছেন। জাকির ৩২ ও সাদমান ২১ রানে ব্যাট করছেন।

এ নিয়ে টেস্টে দ্বিতীয়বার উদ্বোধনী জুটিতে ফিফটি পেলেন সাদমান–জাকির। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেছিলেন দুজন। বাংলাদেশ চা বিরতিতে গেছে বিনা উইকেটে ৫৬ রান তুলে।  

সিরাজের এক ওভারে জাকিরের ১৪ ভারতের ৫১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেছে বাংলাদেশ। এর মধ্যে মোহাম্মদ সিরাজের করা ষষ্ঠ ওভার থেকে দুই চার ও ১ ছয়ে ১৪ রান তুলে নিয়েছেন জাকির হাসান।

ওভারের তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে সিরাজকে উড়ান জাকির। এক বল বাদে স্ট্রেইট ড্রাইভে হাঁকান চার। পরের বলে কাভার ড্রাইভে আরও এক চারে ১৪ রান তুলে সিরাজের ওভারস শেষ করেন বাঁহাতি ওপেনার।

জাকির ২৩ ও সাদমান ইসলাম ১৩ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের লক্ষ্য ৫১৫ চেন্নাই টেস্টে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। রোহিত শর্মার দলের বিপক্ষে জিতিতে হলে ৫১৫ রান করতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসের লিড মিলিয়ে তাদের মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫১৪ রান।

ভারতকে দ্বিতীয় ইনিংসে রান পাহাড়ে তোলার পেছনে বড় ভূমিকা রেখেছেন শুভমান গিল ও ঋষভ পন্ত। দুজনই করেছেন সেঞ্চুরি। এই দুজনের জোড়া সেঞ্চুরিতেই রান পাহাড়ে চড়েছে রোহিতের দল। পন্ত ১০৯ রান করে আউট হলেও গিল ১১৯ রানে অপরাজিত ছিলেন। এছাড়াও ২২ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নিয়েছেন মিরাজ। একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

গিলের সেঞ্চুরি ঋষভের পন্তের চেয়ে ৪ রান বেশি নিয়েই লাঞ্চে গিয়েছিলেন গিল। লাঞ্চের পর চার–ছক্কার ঝড়ে তুলে নেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিতে গিল খেলেন ১৬১ বল।

প্রথম ইনিংসে শূন্য রানে গিল টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেলেন। এর আগে মার্চে ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ইনিংসে ১১০ রান করা গিল ২০২৪ সালেই পেয়েছেন তিনটি সেঞ্চুরি।

প্রায় দুই বছর পর ফিরে পন্তের সেঞ্চুরি প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিলেন ঋষভ পন্ত। ৮২ রান নিয়ে লাঞ্চে যাওয়া পন্ত দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে ২ রান নিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

পন্ত সেঞ্চুরি করেছেন ঝড়ো গতিতে। আক্রমণাত্মক হতে গিয়ে অবশ্য উইকেটও বিলিয়ে দিতে হয়েছে তাকে। মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। ১২৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেন পন্ত।

ক্রিজে নতুন ব্যাটসম্যান লোকেশ রাহুল। ১৪৪ বলে ৮৮ রানে অপরাজিত শুবমান গিল।

৫৬ ওভারে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৩৪ রান।

শান্তর ক্যাচ মিস, রান পাহাড়ে উঠে মধ্যাহ্ন বিরতিতে ভারত চেন্নাইয়ে তৃতীয় দিন সকালে ভারতের লক্ষ্য ছিল রান বাড়িয়ে নেওয়া। সেই কাজে শতভাগ সফল হয়েছে রোহিত শর্মার দল। মধ্যাহ্ন বিরতির আগে রান পাহাড়ে উঠে বসেছে তারা। এই কাজে নেতৃত্ব দিয়েছেন দুই অপরাজিত ব্যাটার শুভমান গিল ও ঋষভ পন্ত।

গিল ও পন্ত মিলে সকালের শুরুতেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। দুজনেই তুলে নেন ফিফটি। দুই তরুণের ফিফটিতে ভর করে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান। লিড ৪৩২ রানের।

গিল ১৩৭ বলে ৮৬ রানে ও পন্ত ১০৮ বলে ৮২ রানে অপরাজিত আছেন।  

শান্তর ক্যাচ মিস শান্ত ক্যাচটা হাত থেকে ফেলতেই অনেকের বিস্ময়সূচক প্রশ্ন, এমন ক্যাচও মিস হয়? হয় না। তবে শান্ত যেটা করলেন সেটা হয়ে গেছে। এ ছাড়া কোনো উত্তর বোধহয় শান্ত দিতে পারতেন না। 

৪৯তম ওভারে সাকিবের বলে মিডউইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন পন্ত। বল উঠে যায় আকাশে। বলের ঠিক নিচে দাড়িয়েও সেটা হাতে রাখতে পারলেন না শান্ত।

শান্ত ক্যাচটি মিস করার পর ভারতীয় ড্রেসিংরুমে রবীন্দ্র জাদেজা ক্যাচটি কীভাবে নেওয়া যেতো তা নিজেই একবার ‘ট্রায়াল’ দিয়ে দেখলেন। রোহিত পাশ থেকে কিছু একটা বলেছেন।

পন্তের ফিফটি বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছেন না ররষভ পন্ত ও শুভমান গিল। গিল ফিফটি তুলে নিয়েছিলেন আগেই। এবার ফিফটি তুলে নিলেন পন্ত। দারুণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি করলেন এই উইকেটকিপার ব্যাটার।

চেন্নাইয়ে সময়ের সঙ্গে সঙ্গে স্পিন ধরে। তাই সকালের শুরুতেই আক্রমণে স্পিন এনেছিলেন শান্ত। তবে মিরাজ একা এক প্রান্ত থেকে তেমন ইফেক্ট ফেলতে পারলেন না। উল্টো তার উপর চড়াও হয়ে রান তুলে নিচ্ছেন গিল-পন্ত।

৪৪ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। লিড বেড়ে ৩৭৮ রান। গিল ১১৫ বলে ৬৫ ও পান্ত ৮৮ বলে ৫০ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৮৪ রান।

গিল-পন্ত জুটিতে বাংলাদেশের কপালে দুশ্চিন্তার ভাঁজ চেন্নাই টেস্টে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন শুভমান গিল ও ঋষভ পন্ত। দুজন মিলে দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের কপালে এঁকে দিচ্ছেন দুশ্চিন্তার ভাঁজ। ভারতও বাড়িয়ে নিচ্ছে লিড।

এখন পর্যন্ত সাড়ে তিনশ ছাড়িয়েছে লিড। দুজন এগিয়ে যাচ্ছেন চারশর দিকে। প্রথম ঘণ্টার ১৫ ওভারে ৪৮ রান করেছেন গিল ও রিশাভ পান্ত। সব মিলিয়ে ৩৮ ওভারে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১২৯ রান। তাদের লিড এখন ৩৫৬ রান।

গিল ৯৯ বলে ৫৭ ও পান্ত ৬৮ বলে ৩৬ রানে অপরাজিত। 

গিলের ফিফটি, চাপ বাড়ছে বাংলাদেশের ক্রিজে আসার পর থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন শুভমান গিল। দেখেশুনে আক্রমণ করে যাচ্ছিলেন। তৃতীয় দিন সকালেই তুলে নিলেন ফিফটি।

মেহেদি হাসান মিরাজের ওভারে দুই ছক্কায় পঞ্চাশ স্পর্শ করেন গিল। পন্ত অন্য প্রান্তে ২৫ রানে অপরাজিত।

দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ৩০ ওভার শেষে ৩ উইকেটে ১১৪। লিড ৩৪১ রানের।

তৃতীয় দিনের খেলা শুরু চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে ভারত। বাংলাদেশের ঘাড়ে লিডের ভার। আজ সেটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দিন শেষ করেছে ভারত। তাদের লিড ৩০৮ রানের।

রোহিত শর্মা (৫), যশস্বী জয়সওয়াল (১০) ও বিরাট কোহলি (১৭) আউট হয়েছেন। শুভমান গিল ৩৩ ও ঋষভ পন্ত ১২ রানে অপরাজিত আছেন। তারা দুজন আজ তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।