পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এমডি ও সিইও পদে নিয়োগ সম্পন্ন করেছে।
রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
তথ্য মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ মো. ওয়ালী উল্লাহকে এমডি ও সিইও পদে নিয়োগ দিয়েছেন। গত ১৫ জানুয়ারি থেকে কোম্পানিটিতে মো. ওয়ালী উল্লাহ দায়িত্ব পালন করছেন।
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৭ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ ৮১ হাজার ৫০৮টি।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৮.৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৩.৪০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৭.৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২১.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।