আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ৪১

দক্ষিণ মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

তাবাসকো রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ৪৮ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিল বাসটি। পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ৩৮ জন যাত্রী ও দুই চালকের মৃত্যু হয়। ট্রাকের চালকও মারা গেছেন।

বিবৃতি আরো বলা হয়েছে, সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এখন পর্যন্ত ১৮টি মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্তা ফেসবুকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। দুর্ঘটনার কারণ জানতে এবং বাসটি গতি সীমার মধ্যে চালানো হচ্ছিল কি না তা জানতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলেও জানায় তারা।