প্রয়াত চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গাড়ি ভাঙচুরের পর পা ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাড়িতে প্রায় ৪০ জন লামিয়াকে আক্রমণ করে। এরপর তিনি প্রাণ নিয়ে কোনোক্রমে ঢাকা ফিরে এসেছেন বলে জানিয়েছেন।
লামিয়া বলেন, ‘‘জমি দখলের চেষ্টা থেকে এই হামলা চালানো হয়েছে। আমার পা ভেঙে দিয়েছে। কোনোরকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা এসেছি।’’
লামিয়া ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, ‘‘আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?’’
তবে কারা এই হামলা করেছে বিস্তারিত জানা যায়নি।