ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফাউন্ডেশনের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক মো. আবদুল জলিল।
বক্তব্য রাখেন আইবিএফ’র নির্বাহী কমিটি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব এবং আইবিএফের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন আইবিএফ’র মহাব্যবস্থাপক ফায়জুল কবির।
এ সময় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে ড. রিয়াজুল ইসলাম ও ড. মাহমুদ আহমেদ অনুভূতি প্রকাশ করেন।
সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম-সাময়িক বিষয়াবলী সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে মোট ২৫০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এর মধ্যে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকাসহ মোট ৪০ জন বিজয়ীর মাঝে চেক ও সনদপত্র প্রদান করা হয়।