অর্থনীতি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রেমিট্যান্স সেবা ক্যাম্পেইন শুরু

‘বৈধ পথে আসছে টাকা, সচল এখন দেশের চাকা’-এই প্রত্যয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাসব্যাপী বিশেষ রেমিট্যান্স গ্রাহক সেবা ক্যাম্পেইন সোমবার (৩ মার্চ ২০২৫) প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ এবং মো. সিরাজুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীরা।

ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন ব্যাংকের জোন প্রধান, ২০৬ জন শাখা ব্যবস্থাপক, ১৭৭ জন উপশাখা ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তারা।