সারা বাংলা

ভেজাল আখের গুড় তৈরি: কারখানা বন্ধ, জরিমানা

কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে জরিমানাও করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন খোকসা পৌর বাজারে দ্বিলীপ বিশ্বাস ষষ্টির ভেজাল আখের গুড় তৈরির কারখানায় বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে অভিযান চালান। 

কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করা হচ্ছিল। সেসময় গুড়ের মধ্যে তেলাপোকা দেখতে পান তিনি। এসময় কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গুড় উৎপাদন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়।

এসব ব্যবসায়ীরা ভারত থেকে গো খাদ্য চিটা গুড় আমদানি করেন। সেই গো খাদ্যের সঙ্গে চিনি ও কিছু আখের গুড় মিশিয়ে ভেজাল আকের গুড় তৈরি করে বাজারজাত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন জানান, অস্বাকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে দিলীপ বিশ্বাসকে জরিমানা ও তার গুড়ের কারখানা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।