গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি গ্রামের পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদার লিটনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘‘স্থানীয়রা ওই নারীর মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।’’
তিনি আরো বলেন, ‘‘লাশটি দেখে মনে হচ্ছে, কয়েকদিন ধরে পুকুরে ভাসছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। একইসঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’