বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি: কর্তৃপক্ষ শ্রমিকদের সকল পাওনা পরিশোধ অব্যাহত রেখেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হচ্ছে বলে সোমবার (১০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেক্সিমকোর বন্ধ হওয়া ১৪টি কারখানার মধ্যে সাতটি পোশাক কারখানার মোট ১৬ হাজার ১৪২ জন শ্রমিকের চূড়ান্ত পরিশোধ সম্পন্ন করেছে।
কোম্পানিটি এখন পর্যন্ত ৯টি পোশাক কারখানার সকল পাওনা পরিশোধ করেছে। অবশিষ্ট কারখানার শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ পর্যায়ক্রমে চলতে থাকবে।