অর্থনীতি

উত্তরা ব্যাংকের পর্ষদ সভা ১৮ মার্চ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৮ মার্চ (মঙ্গলবার) দুপুর ২টায় করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের (জুলাই, ২০২৪ থেকে ডিসেম্বর, ২০২৪) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।