টানা ১৬ বছর পর কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সভাপতি ও আনিসুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
সম্মেলনের প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর অনুপস্থিতি ছিলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার, শেখ সাদী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ আলী, এ জেড জি রশিদ রেজা বাজু, মোস্তফা শরীফ বক্তব্য রাখেন।
সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনস্থলে আসতে থাকে। সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়। সভাস্থল কাদা-জলে একাকার হয়ে যায়। বেলা ১১টার পর বিএনপির নেতারা সভাস্থলে উপস্থিত হন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান ও নাফিজ আহমেদ খান রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ।