গণফ্রন্টের কার্যকরি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আজমল হোসেন।
রবিবার (২৪ আগস্ট) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট আজমল হোসেনকে এই পদে নির্বাচিত করা হয়েছে।সভায় সভাপতিত্ব করেন গণফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আকমল হোসেন।
উপস্থিত ছিলেন দলের মহাসচিব আহমেদ আলী শেখ, প্রেসিডিয়াম সদস্য কনিকা মাহফুজ আরা, সামসুল আলম ভুইয়া, ফেরদৌস আহমেদ, ঊম্মে সালমা জাহিদ, উম্মে কুলসুম প্রমুখ।