সারা বাংলা

চট্টগ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার কসাই পাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ (২৬) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম এর সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহত আকাশ এনায়েত বাজার গোয়াল পাড়ার পুকুরপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত সানি একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানিয়েছেন, সানি মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর আকাশকে টাকা পরিশোধ করেনি। পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলা করেন। আকাশকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানিয়েছেন, ছুরিকাঘাতে আকাশ নামের এক যুবক খুন হয়েছেন। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।