দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ নভেম্বর) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
শনিবার (১৫ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৪৭ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২১ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৩৬ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ৯৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৮ কোটি ৬৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৮ কোটি ৫০ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ৮ কোটি ৫০ লাখ টাকা, মনোস্পুল পেপারের ৮ কোটি ৪২ লাখ টাকা, খান ব্রাদার্স পিপি বেগ ইন্ডাস্ট্রিজের ৭ কোটি ৬৫ লাখ টাকা এবং রানার অটোমোবাইলের ৭ কোটি ৩ লাখ টাকা।র লেনদেন হয়েছে।