রাজনীতি

মানুষ পেশিশক্তির রাজনীতি দেখতে চায় না: তাসনিম জারা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, “দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি দেখতে চায় না। পরিবর্তনের রাজনীতি চায়। আমি প্রথাগত রাজনীতি ভেঙে প্রমাণ করতে চাই দেশে ভিন্ন ধারার রাজনীতি সম্ভব।”

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার সবুজবাগের রাজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

কিছুটা শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবেন উল্লেখ করে তিনি বলেন, “সবার মাঝে ভোট দেয়া নিয়ে উৎসাহ আছে। প্রবীণ ভোটারদের মতোই নতুন ভোটাররাও ভোট দিতে মুখিয়ে আছে। তবে ভোট দেয়া নিয়ে কিছুটা শঙ্কার কথাও শুনছি। আশাকরি আগের মতো কিছু হবে না। সুষ্ঠু ও নিরাপদভাবেই নির্বাচন হবে সেই প্রত্যাশা করি।”