সারা বাংলা

পদ্মায় নিখোঁজ এমআইএসটি ছাত্রের সন্ধান মেলেনি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র নাইমের সন্ধান মেলেনি। 

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তার সন্ধানে দুটি ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

নিখোঁজ নাম সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪নং পিলারে কাছে এমআইএসটির ১৮ জন ছাত্র নৌকায় করে পদ্মা সেতু দেখতে যায়। এ সময় পদ্মা সেতুর কাছে গিয়ে তিন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাঁপ দেয়। দুই ছাত্র সাঁতরে উঠলেও একজন নিখোঁজ হয়।

উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের  দুটি ডুবুরি দল শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।