দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু বলেন, “দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় সমীরণ দেওয়ানকে বহিষ্কারের জন্য কেন্দ্রে জানানো হয়েছিল। অবশেষে স্বস্তির খবর এসেছে।”
এ বিষয়ে সমীরণ দেওয়ান বলেন, “যেহেতু স্বতন্ত্র প্রার্থী হয়েছি। দল আমাকে বহিষ্কার করলেও কিছু করার নেই। বর্তমানে জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করছি।”
খাগড়াছড়ি-২৯৮ নম্বর আসনে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ফুটবল প্রতীক নিয়ে ভোট করছেন। এ আসনে আরো ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।