সারা বাংলা

একটি দল ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে গেছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহা. রেজাউল করীম বলেছেন, “২৪-এর অভ্যুত্থানের পর আমরা যখন ইসলামের পক্ষে এক হওয়ার আহ্বান জানিয়েছিলাম, তখন সারাদেশের মানুষ আমাদের সঙ্গে একমত হয়ে একাত্মতা প্রকাশ করে। কিন্তু তখন একটি শ্রেণি, বিশেষ করে একটি দল, ইসলামের পরিবর্তে ক্ষমতার লোভী হয়ে পড়ে।”

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলামের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “তারা ইসলামের লেবেল লাগিয়ে এ দেশে আমেরিকার নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে চায়, ভারত ও ব্রিটিশ সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। তারা ইমিটেশনকে স্বর্ণ বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমরা দেশের মানুষকে বলতে চাই, আমরা ইমিটেশন স্বর্ণ চাই না, আমরা আসল স্বর্ণ চাই। বাংলাদেশে আমরা বাস্তব ইসলামের প্রতিফলন দেখতে চাই।”

তিনি বলেন, “অনেকেই মনে করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা হয়ে গেছে। আমরা বলতে চাই, আমরা একা হইনি। আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আমাদের সঙ্গে বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম আছেন। যারা ইসলাম ও দেশকে ভালোবাসে তারা রয়েছেন।”