বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস। ৬৮তম আসরে ৯৫টি বিভাগে গ্র্যামির মনোনয়ন ঘোষণা করা হয়েছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় শুরু হয়েছে গ্র্যামির পুরস্কার প্রদান অনুষ্ঠান।
বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামিতে এবার সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছিলেন র্যাপার কেনড্রিক লামার। এ তালিকার দ্বিতীয় অবস্থানে ছিলেন লেডি গাগা; তিনি সাতটি মনোনয়ন পেয়েছিলেন। শেষ পর্যন্ত পুরস্কার বিতরণের মঞ্চে দাপট দেখিয়েছেন কেড্রিক। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের পুরস্কার—
অ্যালবাম অব দ্য ইয়ার: ডিটিএমএফ (ব্যাড বানি) রেকর্ড অব দ্য ইয়ার: লুথার (কেনড্রিক লামার ও এসজেড) সং অব দ্য ইয়ার: ওয়াইল্ডফ্লাওয়ার (বিলি আইলিশ)
বেস্ট নিউ আর্টিস্ট: অলিভিয়া ডিন প্রোডিউসার অব দ্য ইয়ার: চিরকুট সংরাইটার অব দ্য ইয়ার: অ্যামি অ্যালেন
বেস্ট পপ সলো পারফরম্যান্স: মেসি (লোলা ইয়ং) বেস্ট পপ গ্রুপ পারফরম্যান্স: ডিফায়িং গ্র্যাভিটি (সিনথিয়া এরিভো এবং আরিয়ানা গ্র্যান্ডে) বেস্ট পপ ভোকাল অ্যালবাম: মেহ্যাম (লেডি গাগা)
বেস্ট ড্যান্স পপ রেকর্ডিং: আবরাকাডাব্রা (লেডি গাগা) বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: এন্ড অব সামার (টেম ইম্পালা) বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: ইউসেক্স (এফকেএ টুইগস)
বেস্ট রক পারফরম্যান্স: চেঞ্জেস (লাইভ ফ্রম ভিলা পার্ক) ব্যাক টু দ্য বিগিনিং (ইয়ংব্লুড, নুনো বেটেনকোর্ট, ফ্রাঙ্ক বেলো, অ্যাডাম ওয়েকম্যান) বেস্ট মেটাল পারফরম্যান্স: বার্ডস (টার্নস্টাইল) বেস্ট রক সং: অ্যাজ অ্যালাইভ অ্যাজ ইউ নিড মি টু বি (ট্রেন্ট রেজনর, অ্যাটিকাস রস, গীতিকার—নাইন ইঞ্চ নেইলস) বেস্ট রক অ্যালবাম: নেভার এনাফ (টার্নস্টাইল)
বেস্ট র্যাপ সং: টিভি অফ (জ্যাক অ্যান্টনফ, ল্যারি জেই, কেন্ড্রিক লামার, ডিজন ম্যাকফারলেন, শন মোমবার্গার, মার্ক অ্যান্থনি স্পিয়ার্স, কামাসি ওয়াশিংটন; গীতিকার—কেন্ড্রিক লামার) বেস্ট র্যাপ অ্যালবাম: জিএনএক্স (কেনড্রিক লামার) বেস্ট র্যাপ পারফরম্যান্স: চেইন অ্যান্ড হুইপস (ক্লিপস, পুশা টি অ্যান্ড ম্যালিস, কেনড্রিক লামার, ফ্যারেল উইলিয়ামস) বেস্ট মেলডিক র্যাপ পারফরম্যান্স: কেড্রিক লামার
বেস্ট কান্ট্রি সং: বিতিন লিস্ট (টাইলার চাইল্ডার্স) বেস্ট কান্ট্রি অ্যালবাম: বিউটিফুলি ব্রোকেন (জেলি রোল)
বেস্ট মিউজিক ভিডিও: অ্যাংজাইটি (দোইচি জেমস ম্যাকেল) বেস্ট মিউজিক ফিল্ম: জন উইলিয়ামস
*ভ্যারাইটি অবলম্বনে