পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. সিদ্দিকুর রহমানকে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ। গত ৩০ জানুয়ারি থেকে নতুন ভারপ্রাপ্ত এমডির নিয়োগ কার্যকর হয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ১১৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০৮টি। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩.০৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৯.৩২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৭.৭০ শতাংশ শেয়ার রয়েছে।