ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারা দেশে ১৭৬টি মামলা দায়ের এবং ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
ইসির তথ্য মতে, গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ২৫৭ টি নির্বাচনি এলাকায় মোট ২৭৫টি আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে জরিমানার পরিমাণ ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা এবং মামলা করা হয়েছে ১৭৬টি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।