জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামীর বাংলাদেশ গড়বে যুবকরা। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ পথ খুঁজে পাবে। ঢাকসু থেকে শুরু জকসুতে এসে থেমেছে। আমরা চাই—দুর্নীতি, ব্যাংক ডাকাত, ঋণখেলাপি মুক্ত বাংলাদেশ।”
সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের লোহাগড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “যুবকরা ঘুমিয়ে পড়ে নাই। ২৪ না হলে ২৬ পাওয়া যেত না। যারা এটাকে অস্বীকার করে তাদের লাল কার্ড।”
তিনি বলেন, “বীরেরা কখনো মরে না। তারা জীবন দিয়ে বলে যায়, আমার জীবন তোমাদের জন্য দিয়ে গেলাম। তারা সৎ রাজনীতির উপদেশ দিয়ে চলে যায়। জীবন দেব জুলাই দেব না।”
বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, “সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম। কিন্তু গত দেড় বছরে তারা চাঁদাবাজে পরিণত হয়েছে। আমরা বিজয়ী হলে কাউকে দুর্নীতি করতে দেব না।”