লাইফস্টাইল

দুই ধাপে বানান বেসনের হালুয়া

শবে বরাতের দিন বাড়িতে নানা রকম হালুয়া বানানো হয়। সহজে বানানো যায় এমন এক পদ হলো বেসনের হালুয়া। জেনে নিন রেসিপি।

উপকরণ ঘি: আধা কাপ বেসন: দেড় কাপ সুজি: ২ টেবিল চামচ দুধ: ২ কাপ চিনি: স্বাদ মতো জাফরান মিশ্রিত দুধ: ২ টেবিল চামচ কাজু বাদাম কুচি: ২ চা চামচ   এলাচের গুঁড়া: ১/৪ চা চামচ

প্রথম ধাপ প্রথমে একটি পাত্রে  ঘি গরম করে বেসন ও সুজি দিয়ে নাড়তে থাকুন। এভাবে কম আঁচে অনবরত নেড়ে ২৫ মিনিট ভাজুন। তারপর দুধ দিয়ে দিন। নাড়তে থাকুন দুধ না শুকানো পর্যন্ত। ঘি আলাদা হয়ে গেলে চিনি ও জাফরান মিশ্রিত দুধ দিয়ে দিন। 

দ্বিতীয় ধাপ

এবার গরম দুধে ১০ মিনিট জাফরান ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এমন দুধ। হালুয়া শুকিয়ে আসলে এলাচের গুঁড়া ও ক্যাশুনাট দিয়ে নেড়ে নামিয়ে নিন।