নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচন ভারত সমর্থন করেছে। এবারও তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকার মালিবাগে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি দাবি করেন, “গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে।”
নাহিদ ইসলাম বলেন, “ ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে নির্বাচন কমিশন।”