রাশিয়ার সাথে চার বছরেযুদ্ধক্ষেত্রে নিহত ইউক্রেনীয় সেনার সংখ্যা ৫৫ হাজার বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার ফ্রান্স ২ টিভির সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, এর বাইরে বিপুল সংখ্যক লোককে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ বলে মনে করা হচ্ছে।
কিয়েভ এবং মস্কো উভয়ই নিয়মিতভাবে অন্য পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেছে, তারা তাদের নিজস্ব বিবরণ দিতে অনিচ্ছুক। তবে, বিবিসি ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধে নিহত প্রায় এক লাখ ৬০ হাজার মানুষের নাম নিশ্চিত করেছে।
ফরাসি টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, “ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনার সংখ্যা - পেশাদার বা নিয়োগপ্রাপ্ত - ৫৫ হাজার।
জেলেনস্কির জানানো এই সংখ্যা ইউক্রেনের মোট ক্ষয়ক্ষতির তুলনায় যথেষ্ট কম। তিনি নিজেই যেমন বলেছিলেন, ‘বড় সংখ্যক মানুষ’ নিখোঁজ হিসেবে নিবন্ধিত।
ছয় মাস আগে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭০ হাজারেরও বেশি লোককে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে রেকর্ড করেছিল। এদের মধ্যে সেনা এবং বেসামরিক উভয়ই রয়েছে।