সারা বাংলা

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে যেতে না চাওয়ায় মা-মেয়েকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনি প্রচারে যেতে না চাওয়ায় এক নারী ও তার মেয়েকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী সোনারাগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সোনারাগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চান্দেরপাড়া এলাকায় মারধর করা হয় বলে অভিযোগ করেছেন হোসনে আরা বেগম নামের ওই নারী।

তার অভিযোগ, শুক্রবার সকালে একই এলাকার সেলিমের ছেলে মনির (৪২) ফুটবল মার্কার প্রচারের জন্য নিয়ে যেতে চাইলে তিনি তাতে অসম্মতি জানান। এতে মনির ক্ষিপ্ত হয়ে গলায় চেপে ধরে কিল-ঘুষি দিতে থাকেন। তিনি চিৎকার করলে তার মেয়ে উদ্ধার করতে আসেন। তখন মেয়ের জামা-কাপড় টেনে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়।

এ ঘটনায় আইনি প্রতিকার দাবি করেছেন হোসনে আরা বেগন ও তার মেয়ে।