সারা বাংলা

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ডিজিটাল প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাট ১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের ডিজিটাল প্রচার গাড়ি দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়ার ভাসাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাদের প্রচার গাড়ি ভাঙচুর করেছে। এর আগেও আমাদের নির্বাচনি অফিস ভাঙচুর করেছে, যাত্রাপুরের অফিসে তালা দিয়েছে, নির্বাচনি প্রচারে বাধা দিয়েছে।

কচুয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”