জাতীয় নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয় বলে সেনাবাহিনীর মিডিয়া সেল থেকে জানানো হয়।
মিডিয়া সেল থেকে আরো জানায়, অভিযান চলাকালে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ৭ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। আটককৃতদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে অভিযান চালিয়ে কিছু রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী।