সারা বাংলা

হাসপাতালে ভর্তি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক বলেন, “নির্বাচনি প্রচারকালে হঅসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সুস্থ আছেন।”

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, “পেটের পীড়ায় আক্রান্ত হয়ে আমির হামজা হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্ভবত ফুড পয়জনিং। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে, এখন শঙ্কামুক্ত রয়েছেন।”

তিনি আরো বলেন, “আমরা ইসিজি করেছিলাম, সেই রিপোর্ট ভালো এসেছে। সুস্থবোধ করলে আজই তাকে রিলিজ দেওয়া হবে।”