ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পেয়েছে উদীয়মান কণ্ঠশিল্পী মামুন মন্ডলের নতুন গানচিত্র ‘নিমকহারাম’। এটি শোনা ও দেখা যাচ্ছে সাদিয়া ভিসিডি সেন্টার ইউটিউব চ্যানেলে।
এ গানের কথা লিখেছেন সাংবাদিক, কবি ও গীতিকার রফিক মুয়াজ্জিন। সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।
গাজীপুরের পূবাইলের বিভিন্ন মনোরম লোকেশনে গানের ভিডিওর চিত্রধারণ করা হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জীবন চন্দ্র দাস। এতে অভিনয় করেছেন মামুন মন্ডল ও সাবা।
কণ্ঠশিল্পী মামুন মন্ডল বলেন, “নিমকহারাম’ গানটিতে আসলে অনেকের মনের কথাই বলা হয়েছে। প্রতারণা ও বঞ্চনার শিকার হওয়াা অনেকেই এ গানের সঙ্গে নিজেদের রিলেট করতে পারবেন। সাদিয়া ভিসিডি সেন্টার অনেক যত্ন করে মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।”
সাদিয়া ভিসিডি সেন্টারের স্বত্বাধিকারী ও এই গানচিত্রের প্রযোজক মো. হযরত আলী বলেন, “নিমকহারাম’ গানটি শুনে অনেকেই এর কথাগুলোর সঙ্গে নিজেদের জীবনে ঘটে যাওয়া প্রবঞ্চনার মিল খুঁজে পাবেন। মামুন মন্ডলের গায়কিতে আমি মুগ্ধ। আশা করছি, গানটি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।”