খেলাধুলা

বেথেল-ব্রুকের ফিফটিতে ইংল্যান্ডের লড়াকু সংগ্রহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেপাল ও ইংল্যান্ড। রবিবার (০৮ ফেব্রুয়ারি) মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। তিনি অবশ্য আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এরপর জ্যাকব বেথেল ও কাপ্তানের ফিফটিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। জিততে নেপালকে করতে হবে ১৮৫ রান।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিল সল্টকে ফিরিয়ে ইংল্যান্ডকে কিছুটা চাপে ফেলেছিল নেপাল। কিন্তু এরপর জস বাটলার ও বেথেলের জুটি দলীয় সংগ্রহ বাড়ান। ৪৩ রানের মাথায় বাটলার ফিরেন ৫ চারে ২৬ রান করে। ৫৭ রানের মাথায় আউট হন নতুন ব্যাটার টম ব্যান্টনও। ২ রানের বেশি করতে পারেননি তিনি।

সেখান থেকে বেথেল ও ব্রুক দলীয় সংগ্রহকে টেনে নেন ১২৮ পর্যন্ত। এই রানে বেথেল আউট হন। যাওয়ার আগে তিনি ৪টি চার ও ৪ ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলে যান। নতুন ব্যাটার স্যাম কারান ১৩৭ রানের সময় ব্যক্তিগত ২ রানেই ফিরেন সাজঘরে। ১৫৭ রানে ব্রুক আউট হন ৪টি চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে। এরপর উইল জ্যাকস ৪টি ছক্কা ও ১টি চারে অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন। তাতে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৮৪ পর্যন্ত যায়।

বল হাতে নেপালের সন্দীপ লামিচানে ৪ ওভারে ২৫ রানে ১টি উইকেট নেন। নন্দন যাদব ৩ ওভারে ২৫ রানে ২টি ও দীপেন্দ্র সিং আইরি ৩ ওভারে ২৩ রানে ২টি উইকেট নেন।