ক্যাম্পাস

ব্রাকসু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে মাসুদ রানা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তৃতীয় বারের মতো দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরামর্শ দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামানিক এ বিষয়টা জানিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১৯ তম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে অধ্যাপক মাসুদ রানা ব্রাকসু ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে  ছিলেন।

‎বার বার তফসিল পরিবর্তন ও প্রশাসনিক জটিলতার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অধ্যাপক ড. মো. শাহজামান। তবে নির্বাচন কমিশনের বাকি কেউ পদত্যাগ করেননি। এ নিয়ে তিনবারের মতো প্রধান নির্বাচন কমিশনার গঠন করা হয়।