‘পরিছন্নতা শুরু হোক আমার থেকে‘— এ স্লোগানে লালমনিরহাট শহরে পরিছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট শহরের মিশন মোড়ে এ কার্যক্রম শুরু করেন বিডি ক্লিনের লালমনিরহাট কমিটির সদস্যরা।
দিনব্যাপী এ কার্যক্রমে তারা সড়কে জমে থাকা বিভিন্ন খাদ্যদ্রব্যের প্যাকেট, ব্যবহৃত পলিথিন, শুকনো পাতা, কাগজের টুকরো,পানির বোতল কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন। এছাড়া, সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন রকম ফুলের বীজ রোপণ করা হয়। পরিছন্নতা অভিযানে নেতৃত্ব দেন সংগঠনের বিভাগীয় কো-অর্ডিনেটর নাজমুল হক।
পরিছন্নতা কার্যক্রমে অংশ নেন সদস্য আতিকুর রহমান শাকিল, শহীদ ইসলাম সুজন, তাহহিয়াতুল হাবিব মৃদুলসহ অন্যরা।
পরিচ্ছন্নতা অভিযানের আয়োজকরা জানান, পরিবেশদূষণ রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও মশা-মাছির উপদ্রব কমানোর লক্ষ্যে এ আয়োজন। এসব কাজের পাশাপাশি বৃক্ষরোপণসহ সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।